Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। বড় দুর্ঘটনার মুখে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ।।

প্রদীপ কুমার মাইতি :- বড়সড় দুর্ঘটনার কবলে পড়লো হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। চলন্ত ট্রেন থেকে খুলে গেল কাপলিং ছিটকে বেরিয়ে গেল ট্রেনের দুটি কামরা। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনির কাছে ট্রেনের কাপলিং খুলে যায়।


তীব্র ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন যাত্রীরা। দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কাপলিং খুলে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর মেলেনি।

রেলের তরফে নতুন করে দুটি বগি পাঠানো হয়। সেই বগি জুড়ে এদিন ভোর সাড়ে ৬ টা নাগাদ ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বলে রেল সূত্রের খবর।

Related News

Also Read