Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

৭৮তম বর্ণময় স্বাধীনতা দিবস পালন করলেন জারুয়া জনকল্যাণ সংঘ

জাতীয় পতাকা  উত্তোলনের মাধ্যমে ৭৮তম বর্ণময় স্বাধীনতা দিবস উদযাপনের শুভ সূচনা করলেন জারুয়া জনকল্যাণ সংঘের সভাপতি অসীমময় মাইতি। তারপরেই সংঘের পক্ষ থেকে  স্বাধীনতা সংগ্রামী প্রয়াত  সুধীর চন্দ্র দাস স্মৃতি বেদীতে  মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন সংঘের সকল সদস্যবৃন্দ। দারুয়া ময়দানে জাতির জনক গান্ধীজী,স্বাধীনতা সংগ্রামী সুধীর চন্দ্র দাস ও অঘোর চন্দ্র দাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এই স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান করতে আসা ছাত্র-ছাত্রীদের টিফিন ও পানীয় জল বিতরণ করা হয়। সকালে কাঁথি মহকুমা হাসপাতালের সমস্ত রোগীদের ফল ও পানীয় জল বিতরণ করা হয়।পাশাপাশি সকলকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানানো হয়।

Related News

Also Read