Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

ভবঘুরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়

রাস্তার ধারে ভবঘুরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই বাজারের কাছে। শুক্রবার বালিঘাই বাজার সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কে সংজ্ঞা হীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা। পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ওই ব্যক্তির পরিচয় এখনো উদ্ধার হয়নি। অনুমান রাস্তার ধারে কোন এক অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। তার ফলে ছিটকে যায় এবং মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করেছে মৃত্যুর কারণ এবং মৃত ব্যক্তির পরিচয় উদ্ধারের জন্য।

Related News

Also Read