Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

এ বি টি এর উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থী সহায়তা শিবির 

প্রতিবছরের মতো এ বছরও নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ছাত্র-ছাত্রী স্বার্থে তার ধারাবাহিকতা বজায় রাখল। জীবনের প্রথম পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে কিভাবে প্রস্তুতি নিয়ে যাবে এবং প্রশ্নপত্রের উত্তর লেখা পদ্ধতি ও বিষয়ে ভিত্তিক শিক্ষকদের দিয়ে সমুহ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। সাতটি বিষয়ের উপর বিভাগীয় শিক্ষকগণ বিষয়ভিত্তিক আলোকপাত করেন। আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং এগরা মহকুমার আঞ্চলিক শাখা গুলোর উদ্যোগে প্রায় হাজার ছাত্রছাত্রী নির্দিষ্ট শিক্ষা শিবির কেন্দ্রে উপস্থিত হয়ে আগামী ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা বিষয়ে ধারণা দেওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষার্থী সহায়তা শিবিরের আয়োজন।

কাঁথি মহকুমার, কাঁথি – ২ আঞ্চলিক শাখার উদ্যোগে বড় বানতলিয়া হাই স্কুলে ১৩ টি বিদ্যালয় থেকে ২৪৩ জন ছাত্র-ছাত্রী সহায়তা শিবিরে অংশগ্রহণ করেন। মাধ্যমিক পরীক্ষার্থী সহায়তা শিবিরের উদ্বোধন করেন বড় বানতলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক উমেশচন্দ্র গিরি। অপরদিকে কাঁথি আঞ্চলিক শাখার উদ্যোগে কন্টাই টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠে শহরের ১১ টি বিদ্যালয়ের ৩৭৯ জন ছাত্রছাত্রী এই মাধ্যমিক পরীক্ষার্থীর সহায়তা শিবিরে অংশগ্রহণ করে। সহায়তা শিবিরের উদ্বোধন করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সুশান্ত ঘোষ। উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা সম্পাদক দীপক প্রধান।অপর দিকে রামনগর এক আঞ্চলিক শাখার উদ্যোগে শিবির অনুষ্ঠিত হয় রামনগর বালিকা বিদ্যালয়ে সেখানে ২০৩ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এদিন এগরা মহাকুমার বালিঘাই আঞ্চলিক শাখার উদ্যোগে ভবানীচক হাইস্কুলে ৮ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষা শিবিরে অংশগ্রহণ করে ।শিক্ষা শিবিরের উদ্বোধন করেন এবিটিএ বালিঘাই আঞ্চলিক শাখার সভাপতি সুভাষচন্দ্র প্রধান। এছাড়া প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী সহায়তা শিবিরে অভিভাবকদের উপস্থিতি লক্ষণীয়। সহায়তা শিবিরে ছাত্র-ছাত্রীদের জন্য উদ্যোক্তা বিদ্যালয় কর্তৃপক্ষ দুপুরের আহারের ব্যবস্থা আবার কোথাও টিফিনের ব্যবস্থা করেছিল। শিক্ষা শিবিরগুলোতে উপস্থিত ছিলেন অশোক দাস,প্রনয় আচার্য্য, কৌশিক রায়, সৌমিত্র সাহু,বিশ

লক্ষন সোরেন,কালিপদ মাইতি,সেক আসপাকসহ উদ্যোক্তাগন।

Related News

Also Read