আইআরসিটি ইস্ট জোনের পক্ষ থেকে স্বদেশ দর্শন জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট চালানোর পরিকল্পনা করা হয়েছে। এই ট্রেনের সূচনা হবে কলকাতা স্টেশন থেকে ৬.১১.২০২২ তারিখে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে উজ্জয়ন, ওমকারেশ্বর, সিরিডি, সানিসিংহনাপুর, দারোকা, নাগেশ্বর ,সোমনাথ এবং স্ট্যাচু অফ ইউনিটি ভ্রমণ করবে এই ট্রেন। ১১ রাত্রি ১২ দিন এর প্যাকেজের খরচা জনপ্রতি ২২০১০ টাকা )-স্ট্যান্ডার্ড ক্লাস (স্লিপার) এবং ৩৩০২০ টাকা ইন কম্পার্টমেন্ট ক্লাস( 3rd এসি)।
এই প্যাকেজ মূল্যের মধ্যে ট্রেন ভাড়া, হোটেলে রাত্রি। বাসের ব্যবস্থা, নিরামিষ আহার, বাস এ করে দর্শনীয় স্থান ভ্রমণ, ট্যুর ম্যানেজার, ভ্রমণ বীমা, জি এস টি ,ইত্যাদি ব্যবস্থা আছে।

সকল ভ্রমণ পিপাসু মানুষ এই প্যাকেজ বুকিং করতে পারে আই আর সি টি সি পূর্বাঞ্চল শাখা অফিসে, ৩ কয়লাঘাটা স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা-৭০০০০১ অথবা আইআর সি টি টি ওয়েবসাইট WWW irctctourism.com। বিশদ বিবরণ জানতে ৮৫৯৫৯০৪০৭৩/৭৫/৮২ নং ফোন করতে পারেন।
এমনটাই আজ পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানালেন আই আর সি টি সি পূর্বাঞ্চল শাখার -জোফর আজম গ্রুপ জেনারেল ম্যানেজার।






