অবিলম্বে কোলাঘাট ব্লকের দেনান-দেহাটি জলনিকাশি প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ, দেনান ও দেহাটি লকগেটের সমস্ত অকেজো সাটার পরিবর্তন বা সংস্কার,জলনিকাশিতে বাধা সৃষ্টিকারী বেআইনি মাছের ঝিল তৈরি বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ ছ দফা দাবিতে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ব্লকের বিডিও এবং সেচ দপ্তরে এসডিও’র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।

অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম হল-নিকাশী খালগুলিতে বেআইনি দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দেনান খালের উপর বড়দাবাড়ে কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ দ্রুত শেষ প্রভৃতি।
প্রতিনিধি দলে ছিলেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি গোপাল সামন্ত, সহঃ সম্পাদক গোবিন্দ পড়িয়া প্রমুখ। আধিকারিকগণ দাবির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Post Views: 69





