Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

আবারও ভোটার তালিকায় নাম বিভ্রাট, শুনানির আতঙ্কে প্রাণ দিলেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এ ভোটার তালিকায় নাম ছিলনা। এই কারণেই শুনানিতে ডাক পড়েছিল তার। কিন্তু সেই ডাকই কাল হল ৭৫ বছরের বৃদ্ধ বিমল শী-র কাছে। সূত্রের খবর মঙ্গলবার সকালে রামনগর ১ ব্লকের সাদি গ্রামের বাসিন্দা ও কেন্দ্রীয় সরকারের এই অবসরপ্রাপ্ত কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর বাড়ির ছাদ থেকে।পরিবার সূত্রে খবর, ২০০২ সালের সংশোধিত তালিকায় নাম না থাকায় সম্প্রতি তাঁর কাছে ‘এসআইআর’ শুনানির নোটিশ আসে। এরপর থেকেই অজানা আতঙ্কে মানসিক ভারসাম্য হারাচ্ছিলেন তিনি বলে অভিযোগ। সোমবার রাতে শোয়ার পর ভোররাতে তাঁকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ছাদের ওপর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিজনেরা। বালিসাই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা কর্মরত চিকিৎসক।মৃতের ছেলে দীপক শী রামনগর থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, ভোটার তালিকা সংক্রান্ত আতঙ্কই তাঁর বাবাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নামার পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Also Read