Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

দিঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির খুঁটি পুজা।

খুঁটি পূজার মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকেই কাঠি পরে তাই বলা যায় শুরু হল দুর্গাপূজার প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। কয়েক বছর ধরে জাকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য কাহিনী যত দিন যাচ্ছে বেড়ে চলেছে খুঁটি পূজার চাকচিক্য। খুঁটি পূজার দিন থেকে বিভিন্ন আমন্ত্রিত তারকাদের দেখতে পাওয়া যায়।

বুধবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লকের দিঘার অশ্বত্থতলা প্রাঙ্গনে প্রথমবার আয়োজন করা হয়েছে সার্বজনীন দূর্গা পূজার।

বুধবার সার্বজনীন দুর্গাপূজার খুঁটি পূজার আয়োজন হয়। উপস্থিত ছিলেন এই কমিটির মুখ্য উপদেষ্টা এলাকার বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।
কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরির উদ্যোগেই মুলত এই পূজার আয়োজন করা হয়েছে ।খুঁটি পুজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রকাশ গিরি, জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র প্রমুখ।

Related News

Also Read