Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

তিনটি অনাথ আশ্রমের শিশুদের সাথে ভাইফোঁটা রাজদূত ব্যায়ামাগারের।

অভিনব পদ্ধতিতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির রাজদূত ব্যায়ামাগারে ভাই ফোঁটার আসর বসলো। তিনটি অনাথ আশ্রমের প্রায় দুই শতাধিক অবহেলিত শিশুদের ভাই ফোঁটা দিল ছোট ছোট বোনেরা। এদিন তাদের নতুন বস্ত্র দিয়ে ধান দূর্বা দিয়ে শঙ্খ ধ্বনির মাধ্যমে তাদের কপালে ফোঁটা পরানো হয়।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বাড়ির , শিক্ষক সুব্রত দাস,বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মাইতি, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ-সভাপতি সতীনাথ দাস অধিকারী ও বিশ্বজিৎ দত্ত, বিশিষ্ট আইনজীবী রামকৃষ্ণ পন্ডা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


এদিনের অনুষ্ঠানে কাজলা জনকল্যাণ পরিচালিত তপোবন শিশু আবাস, ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন পরিচালিত মুক্তনীড় অনাথ আশ্রম ও খেজুরির কৃষ্ণনগরের শিক্ষা সাথী আশ্রমের অবহেলিত-অসহায় শিশুদের ভাই ফোঁটা দেওয়া হয় । পরে সকল বাচ্চাকে বসিয়ে মাংস ভাত খাওয়ানো হয়। এই অভিনব পদ্ধতিতে ভাই ফোঁটার অনুষ্ঠান সারা এলাকায় নজর কেড়েছে।


এই সকল প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে গত ১০-১১ বছর ধরে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয় জানিয়েছেন রাজদূত ব্যামাগারের কর্ণধার সম্পাদিকা রাজনন্দিনী নন্দ মিশ্র।

ব্যায়ামাগারের সভাপতি ডা: শ্রীমন্ত বানিয়া বলেন সন্ধ্যায় প্রায় ২০০ জন দুস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। এছাড়াও শহরের বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। রাত্রিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমগ্র শ্যামা পূজার অনুষ্ঠান সমাপ্ত হবে বলে জানিয়েছেন তিনি।

Related News

Also Read