দেশনায়ক নেতাজীর ১২৬তম জন্ম বার্ষিকি যথাযথ মর্যাদায় উদযাপন করলো পূর্ব মেফিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিক, আশ্রম পরিচালিত স্নেহ ছায়া শিশু আবাসের আবাসিক ও খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা।

দুই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া এবং শিক্ষক এবং কর্মীবৃন্দের উপস্থিতিতে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী পালন হয়।

এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আশ্রমের কর্ণধার বললাম করণ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডে প্রতিষ্ঠিত প্রবাসী চিকিৎস্যক অরুণ দাস, ইংল্যান্ডে নাগরিক ড্যানিয়েল হ্যাঙ্কিং, ডঃ শিবানী বসু ও সুনীতিকুমার মুখোপাধ্যায়,প্রবীর সরকার প্রমূখ।

পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশিত হয় সবাইকে সংগ্রামী অভিবাদন জানানো হয় এবং নেতাজির কর্মকাণ্ড আবাসিক ও ছাত্রছাত্রীদের কাছে তারা বিশদভাবে ব্যাখ্যা করেন এবং এগিয়ে যাওয়ার কথা বলেন। অনুষ্ঠানে আশ্রম ও স্নেহ ছায়া শিশু আবাসের আবাসিকরা, এক সুন্দর নিত্য পরিবেশন করে এবং গান ও পরিবেশিত হয়।







