Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। খাদ্যদপ্তরের রেশনিং ব্যবস্থায় গাফিলতি,আন্দোলনে তৃনমূল ।।

গ্রাহকদের ঠিকমতো রেশন সামগ্রী বন্টন না করার অভিযোগে সুতাহাতায় আন্দোলনে নামলো কিষান খেতমজুর তৃণমূল ।রাজ্যের শাসক দলের সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হল ।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন খাদ্য দপ্তরের এক শ্রেনীর কর্মীদের গাফিলতির জন্য রেশন কার্ডের নাম তোলায় হয়রানির শিকার হতে হচ্ছে।আরো অভিযোগ করে বলা হয়েছে খাদ্য দপ্তরের থেকে রেশন সামগ্রী ঠিকমতো সরবরাহ না করার কারনে গ্রাহক ও রেশন ডিলারদের সমস্যায় পড়তে হচ্ছে ।

সুতাহাটা কিষান খেতমজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এই সকল সমস্যা সমাধানের দাবিতে সুতাহাটা খাদ্য দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। ১৫ দফা দাবি সহ ডেপুটেশন জমা করা হয়।

Related News

Also Read