Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

জওয়ানদের লিফলেট বিলি:প্রশ্ন আপনার রাজ্যে আছে লক্ষীর ভান্ডার ?

হিন্দিতে লেখা একটা লিফলেট ঘুরছে কেন্দ্রীয় জওয়ানদের হাতে।সেই লিগলেটে জানতে চাওয়া হয়েছে আপনার রাজ্যে কি লক্ষী ভান্ডারের মত প্রকল্পের সুবিধা পান মহিলারা ? আপনার রাজ্যে মেয়েদের বিয়ের সময়ে কি রূপশ্রীর মত কোন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার? এমনই বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে তৈরী লিফলেট কেন্দ্রীয় জওয়ানদের হাতে তুলে দিচ্ছে তৃনমূল।


রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন । সেই নির্বাচনে সাধারন মানুষ,ভোটার,এলাকার বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৮২২ কোম্পানী কেন্দ্রীয় জওয়ানদের নিযুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত।সেই নির্দেশ মেনে রাজ্য নির্বাচন কমিশনের আবেদন অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে জওয়ানদের পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রক।সেই জওয়ানদের হাতে এবার বিভিন্ন প্রশ্ন সম্বলিত একটি লিফলেট তুলে দিচ্ছে তৃনমূল।

হিন্দিতে লেখা এই লিফলেটের মাধ্যমে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত কেন্দ্রীয় জওয়ানদের কাছে প্রশ্ন করা হয়েছে পশ্চিমবঙ্গে চলতে থাকা বিভিন্ন সামাজিক প্রকল্প গুলি কি তাঁদের রাজ্যেও চলছে।

সেই সাথে কেন্দ্রীয় জওয়ানদের আবেদন করা হয়েছে,যদি তাঁদের রাজ্যে কন্যাশ্রী,রূপশ্রী,স্বাস্থ্য সাথী,সবুজ সাথী,স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত প্রকল্প গুলি না চলে ,তাহলে বাড়ি ফিরে তাঁরা যেন এগুলো চালু করার জন্যে তাঁদের রাজ্যের সরকারের কাছে আবেদন জানান।

জানা গেছে গতকাল নন্দীগ্রাম নিরাপত্তার কাজে নিযুক্ত জওয়ানদের হাতে এই লিফলেট তুলে দেওয়া হয়েছে।যদিও এই লিফলেটে কোন দল,কিংবা কাদের দ্বারা প্রচার করা হচ্ছে তার উল্লেখ নেই।

অভিনব এই লিফলেট নিয়ে বিরোধীদের এবার কি প্রতিক্রিয়া আসে সেটাই দেখার

Related News

Also Read