Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

অর্জুনি সমবায় সমিতিতে ফিল্মি কায়দায় ডাকাতির চেষ্টা,বোমাবাজিতে আহত ৩

ভরদুপুরে ফিল্মি কায়দায় সমবায় সমিতিতে ঢুকে ডাকাতির চেষ্টা। বাধা দেওয়ায় চলল দেদার বোমাবাজি। বুধবার রামনগর থানার অর্জুনি সমবায় সমিতিতে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের হামলায় সমিতির সেক্রেটারি আনন্দময় চৌধুরী সহ মোট ৩ জন আহত হয়েছেন।

 

ঘটনার বিবরণ,সূত্রের খবর, এদিন দুটি বাইকে করে মোট ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল অর্জুনি সমবায় সমিতিতে চড়াও হয়। সমিতিতে ঢুকেই তারা ক্যাশিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে ভল্টের চাবি চায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এই আকস্মিক ঘটনায় আতঙ্কিত হয়ে ক্যাশিয়ার ও অন্যান্য কর্মীরা চিৎকার শুরু করেন।

ডাকাতরা ভল্টের প্রথম পাল্লার চাবিটি হাতিয়ে নিতে পারলেও, কর্মীদের তৎপরতায় মূল পাল্লার চাবিটি তারা পায়নি। ঠিক সেই সময় ম্যানেজার ফোনে কথা বলছিলেন, দুষ্কৃতীরা তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয় এবং এলাকায় আতঙ্ক ছড়াতে বোমাবাজি শুরু করে। বোমার আঘাতে গুরুতর আহত হন সেক্রেটারি আনন্দময় চৌধুরী ও আরও দুই কর্মী। পুলিশি তৎপরতা:খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামনগর থানার পুলিশ। যদিও পুলিশ আসার আগেই চম্পট দেয় দুষ্কৃতী দলটি। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ভোজালি এবং গুলির খোল (প্রিন্টার) উদ্ধার করেছে। তদন্তের বর্তমান অবস্থা:পুলিশ ইতিমধ্যেই সমিতির ভেতরের এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ডাকাত দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দিনেদুপুরে জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Related News

Also Read