ইন্দ্রজিৎ আইচ :- বৃহস্পতিবার সন্ধ্যায় গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হলো নৃত্তাঙ্গনার নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে এই সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় কলকাতা ইস্কন এর রাধাগোবিন্দ মন্দিরের প্রধান ও রথযাত্রা কমিটির চেয়ারম্যান প্রভু অঙ্গনমোহন দাস।

মঞ্চে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিদের মধ্যে নৃত্যশিল্পী সুবিকাস মুখোপাধ্যায়, কাকুলি বসু, রাজিব ভট্টাচার্য, অর্ণব ব্যানার্জী, পরিমল পাল প্রমুখ ব্যাক্তিবর্গ। এনাদের হাতে সন্মান, স্বারক, শাল তুলে দেন সংস্থার প্রধান গুরু কেলুচরণ মহাপাত্রর ছাত্রী ওড়িশি নৃত্য শিল্পী মায়া ভট্টাচার্য্য। অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের ছাত্রীরা ওড়িশি নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নিবেদন ছিলো ” বাঁশরী ” । পরিচালনায় ছিলেন মায়া ভট্টাচার্য্য। ব্যাবস্থাপনা ও পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ভোলা ভট্টাচার্য্য। সব মিলিয়ে সমগ্র নৃত্যানুষ্ঠান টি
দর্শকদের মন ছুঁয়ে যায়।






