Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনায় পুজো দিয়ে যোজ্ঞানুষ্ঠান করলেন উত্তম বারিক।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়ে অসুস্থ। তাই মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ভবতারিণী মন্দির এর কাছে পুজো দিয়ে যোজ্ঞানুষ্ঠান করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক। তিনি এদিন ভবতারিনী মায়ের কাছে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী’র সুস্থতা কামনা করেন। সেই সাথে মায়ের মন্দিরের সামনে প্রায় দু ঘন্টা ধরে হোম যজ্ঞ করেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার কোটি কোটি মানুষের আশীর্বাদ আছে। মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হতে পারে সে কারণে মায়ের কাছে প্রার্থনা জানালাম। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করছি।

কাঁথি ভবতারিণী মায়ের মন্দিরের পুরোহিত তাপস চক্রবর্তী বলেন, উত্তম বারিক এদিন মন্ত্র উচ্চারণ করে মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনায়, মায়ের কাছে পুজো দিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে এই যজ্ঞানুষ্ঠান করেন। সেই সাথে তিনি যজ্ঞানুষ্ঠানে উচ্চারিত মন্ত্র উচ্চারণের করেন।

Related News

Also Read