Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

বিদ্যুতের খুঁটিতে বিস্ফোরণ, মাটির নীচ থেকে বের হচ্ছে আগুন


বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুতের খুঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় মাটির নীচ থেকে আগুন বের হতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুরে কসবা উপজেলার বিশারাবাড়ীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোরবানীর পশুর চামড়া পঁচে গ্যাস সৃষ্টি হওয়ায় বিস্ফোরিত হয়েছে। বিষ্ফোরণের ঘটনাটি পশুর চামড়া পঁচে হয়েছে কি না তা যাচাই-বাছাই করা হবে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা, ঈদুল আযহায় জবাইকৃত প্রায় শতাধিক পশুর চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে চামড়া পুঁতে ফেলেন। ওই পুঁতে রাখা পশুর চামড়া পঁচে গ্যাস সৃষ্টি হয়ে এই দুর্ঘটনা ঘটে।

Related News

Also Read