প্রদীপ কুমার সিংহ
জমি নিয়ে বিবাদের জেরে এক বৃদ্ধ কে পিটিয়ে খুন করা হলো।
জমি বিবাদের কারণে এক বৃদ্ধ কে মারধর করে খুনের অভিযোগ। মৃতের নাম ভান্ডার দলুই(৭০)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের মাছ পুকুর এলাকায় রবিবার সকালে। মৃতের বাড়ি ওই একই এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রের খবর ভান্ডার দোলুই মাছ পুকুর নিবাসী মৃত্যুন মন্ডলের কাছে জমি বন্ধক রেখেছিল ১০ -১২ বছর আগে। যদিও ভান্ডার দলুই ওই জমিতে চাষ করত।
সেই জমিতে রবিবার সকালে ভান্ডার দলুই তার স্ত্রী গান্ধারী দলুই ও তার তিন পুত্রকে নিয়ে ধান জমিতে ধান কাটতে যায়। তখন মৃত্যুন মন্ডল কিছু লোকজন নিয়ে এসে তাদেরকে বাঁধা দেয়। ভান্ডার দলুই ও মৃত্যুন মন্ডল এর মধ্যে কথা কাটাকাটি হয় ও বচসা হয়। তখন মৃত্যুন মন্ডল ভান্ডার দোলুই ও তার স্ত্রী গান্ধারী দলুইকে মারধর করে। ঘুসি চর ও শেষে বুকে লাথি মারে ভান্ডার দোলুই এর।ভান্ডার দলুই সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। যদিও ওই এলাকা থেকে মৃত্যুন মন্ডল তার দলবল নিয়ে পালিয়ে যায়।বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানার পুলিশ তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। ভান্ডার দলুই এর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। এই ব্যাপারে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় মাছপুকুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।





