Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

স্বাধীনতা দিবসের আগের দিন পর্যটকের সলিল সমাধি দিঘায়

দেশের স্বাধীনতা দিবসের আগের দিন ফের এক পর্যটকের সলিল সমাধি হল পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় । প্রাকৃতিক দুর্যোগের কারনে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই পর্যটক।দুর্ঘটনাগ্রস্থ পর্যটকদের সমুদ্রের জলে হাবুডুবু খেতে দেখা মাত্রই তাঁদের উদ্ধারের জন্যে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে নুলিয়ারা। প্রথমে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজনকে আর বাঁচানো যায়নি। মৃত্যু পর্যটক হাওড়ার লিলুয়ারের বাসিন্দা শঙ্কর হাজরা (৪৫) বলে জানা গেছে। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছেনন। অপর পর্যটক ওড়িশার বাসিন্দা নারায়ণ সাউ । তাঁর চিকিৎসা চলছে।প্রসঙ্গত মৃত পর্যটকো ওড়িশার বাসিন্দা। ব্যবসার কাজে হাওড়ার লিলুয়ায় থাকেন।

 

সমুদ্র উত্তাল থাকার কারনে প্রশাসনের তরফে পর্যটকদের সমুদ্র স্নানে বারবার সতর্ক করা হচ্ছে। সেই সতর্কতা উপেক্ষা করে স্নানে নানায় এই বিপত্তি বলে পুলিশের দাবী।দিঘা মোহনা থানার ওসি প্রবীর সাহা জানান, এদিনের এই ঘটনা খুবই দুঃখজনক। সমগ্ৰ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।শুক্রবার ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের ছুটি। তারপরই শনি ও রবিবার। অর্থাৎ সপ্তাহান্তে তিনদিনর দীর্ঘ ছুটি।ফলে প্রচুর ভিড়ের আশঙ্কা দিঘায়। আর তাই নিরাপত্তা সংক্রান্ত বাড়তি পদক্ষেপ করা হচ্ছে পুলিশের তরফে।

Related News

Also Read