Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

বাইকের ধাক্কায় গুরুতর জখম গৃহবধূ।

বাইকের ধাক্কায় গুরুতর জখম হলো গৃহবধূ। ঘটনাটি ঘটেছে এগরা এক ব্লকের কুদির কাছে রবিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ। জানা গেছে উমা জানা নামের এক গৃহবধূ বাজার করে বাড়ি ফিরছিল সেই সময় একটি রয়েল এন ফিল্ড মোটরবাইক তাকে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে।

স্থানীয়রা ট্রাফিক ওসিকে খবর দিলে ট্রাফিক ওসি প্রসেনজিৎ প্রামানিক এসে গৃহবধূকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। তদন্ত করছে পুলিশ।

Related News

Also Read