রাজ্য বিধানসভার
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পানীয় জল থেকে বঞ্চিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বাবুখাঁন বাড়ির বাসিন্দারা।এখানকার বাসিন্দাদের অভিযোগ তিন থেকে চার মাস সারমাসেবল খারাপ হয়ে পড়ে আছে । অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে বারবার মাস-পিটিশন দেওয়া সত্বেও কোনভাবে বেহাল সাব মারসেবলটি সারানোর কোন উদ্যোগ নেওয়া হচ্ছেনা।
বাসিন্দাদের অভিযোগ তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্য বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সারিয়ে দেওয়া হচ্ছে না।
তাঁরা আরো অভিযোগ করে বলেন পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসে অভিযোগ জানানোর পরেও কোনভাবে সারানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এই বঞ্চনার প্রতিবাদে আজ বাধ্য হয়ে এলাকার মহিলারা কলসি-বালতি-মগ-জলের ড্রাম নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় ।তারা হুমকী দিয়েছেন এর পরেও সারমাসেবল যদি সারানো না হয় তারা বৃহত্তর আন্দোলনে যাবে।
আন্দোলনকারীদের মত এলাকার পঞ্চায়েত সদস্য আমিরুল ইসলামও দাবি করেছেন এই এলাকা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি । এখানে বেশীর ভাগ বাসিন্দা রাজ্যের শাসক দলের সমর্থক হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সাবমারসেবল সারিয়ে দেওয়া হচ্ছে না।তাঁর আরো দাবি শুধু একটি নয় এই বুথে তিনটি সারমাসেবল খারাপ হয়ে আছে ।তবু পঞ্চায়েত থেকে সারানোর কোন উদ্যোগ নিচ্ছে না।
ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা মন্ডল এর দাবি ওই গ্রামের গ্রাম সদস্য এখনো পঞ্চায়েতে এসে কোনভাবে এলাকার অভাব অভিযোগ পঞ্চায়েতে জানায়নি। গত পরশু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে বিষয়টি জানায়,সমস্যার কথা জানার সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন।। প্রধান প্রতিমা মন্ডল আরো জানান ওই গ্রামের কোন সমস্যার কথা আজও লিখিত আকারে পঞ্চায়েত অফিসে দেয়নি । তাঁর দাবি ওই এলাকার মানুষ জন তথা গ্রাম মেম্বার যে অভিযোগ করছে তার সম্পূর্ণ ভিত্তিহীন।






