Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

মমতার কানের কাছে বাজবে হেরেছি,হেরেছি,হেরেছি:শুভেন্দু

এসএসসি তো পহেলা ঝাঁকি হ্যায়, পিএসসি, মিউনিসিপ্যালিটি, ফায়ার ব্রিগেড বাকি হ্যায়।রবিবার নন্দকুমারের জনসভা থেকে রাজ্যের তৃনমূল সরকারকে এভাবেই হুশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীর সমর্থনে দলীয় সভায় প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমূলের সর্ব  ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমন করেন শুভেন্দু।

এস এসসির চাকরী যাওয়ার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন এখনও সন্ধ্যা হয়নি। পিসি-ভাইপোকে কী করি দেখতে থাকুন। পিসি অনেগুলো মিটিং করেছেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আমাকে উনি নাকি তৈরি করেছেন। আমাকে কেউ তৈরি করলে তিনি সুশীল ধাড়া, কুমুদিনী ডাকুয়া। আমার অভিভাবিকা আভা মাইতি।

শুভেন্দু বলেন, ১৯৯৫ সালে কাউন্সিলর হই। তার আগে ১৯৮৮ সালে কলেজে ইউনিয়নের জিএস। কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন। তিন বছর আগের কথা। ৬৫ হাজার মুসলিম ভোট ছিল। ভেবেছিলেন তা পেলে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়া যাবে। হেরে বাড়ি গিয়েছেন। যতদিন বেঁচে থাকবেন, কানের কাছে বাজবে হেরেছি, হেরেছি, হেরেছি।

Related News

Also Read