খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৭তম জন্মদিবসটি পালিত হলো খেজুরী কুঞ্জপুর গুরুপ্রসাদ বালিকা বিদ্যানিকেতনের সভাকক্ষে। বৈকালিক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য ড. রামচন্দ্র মন্ডল । প্রথমে শহীদ ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন উপস্থিত সকলে।

ক্ষুদিরামের জীবন ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর স্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ড. রামচন্দ্র মন্ডলসহ আয়োজক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ: সভাপতি সুমন নারায়ন বাকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন শক্তিপ্রসাদ জানা, মাধবচন্দ্র সামন্ত, দীনেশচন্দ্র মন্ডল, ঝর্না বাড়ুই ও বিদ্যালয়ের ছাত্রী নিবাসের ছাত্রীরা। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী ইউনিটের সম্পাদক, শিক্ষক সুদর্শন সেন।





