Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সম্মেলন

পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলার ৫ ম সম্মেলন প্রয়াত অতুল্য সুন্দর উকিল মঞ্চ ও প্রকাশ চন্দ্র প্রধান নগর তমলুকের নিমতৌড়ি স্থিত এবিটিএ সভা কক্ষে অনুষ্ঠিত হয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।

পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান নেতা প্রাক্তন সাংসদ ও বিধায়ক সম্মানীয় প্রশান্ত প্রধান। সম্মেলনে দেড় শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে সুব্রত পন্ডা, হিমাংশু দাস, কমল তোলা, সুভাষ দাস ও শুকদেব জানাকে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী সম্মেলন পরিচালনা করেন।

 

সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় মঞ্চের সভাপতি সম্মানীয় ভোলানাথ দত্ত মহাশয়।

সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন গণআন্দোলনের নেতা– নিরঞ্জন সিহি, -রাজ্য সম্পাদক সুকান্তি মুখার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ নেতৃত্ব গন।

২১ জন প্রতিনিধি সম্মেলনে আলোচনায় অংশ নেন।

 

চারজন মহিলা নেত্রীসহ ৪২ জনের কমিটিতে সভাপতি হিমাংশু দাস, কার্যকরী সভাপতি কমল তোলা ।

সম্পাদক গঙ্গাধর মন্ডল, কোষাধক্ষ্য যাদবেন্দ্র নাথ সাহু নির্বাচিত হয়েছেন।এবং আগামী ১৩ ও ১৪ ই সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার বরাহনগর বিটি রোডে –রাজ্য সম্মেলনে ১০ জনের প্রতিনিধি নির্বাচিত হন।

মাইক্রোফিনান্সের আক্রমণ ও কেন্দ্র রাজ্য সরকারের সমবায় স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে , তৃণমূল– বিজেপির ধান্দাবাজ লুটেরাদের হাত থেকে প্রান্তিক কৃষকসহ সমবায় গুলিকে রক্ষা করতে আগামী দিনে লড়াই সংগ্রামকে তীব্র তর করে গড়ে তুলতে আহ্বান জানান নেতৃত্ব গন।

Related News

Also Read