Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। র‌্যানট্যাক, জিনট্যাককে নিষিদ্ধ করলো ভারত ।।

আমেরিকা-সহ বহু দেশ র‌্যান্টিডিন নিয়ে কড়া পদক্ষেপ করেছে। এ বার ভারতও সেই পথেই এগোল।অম্বলের ওষুধ র‌্যানট্যাক, জিনট্যাকে থাকে এই র‌্যান্টিডিন। 

র‌্যান্টিডিন তৈরি করেছিল গ্ল্যাক্সো হোল্ডিংস লিমিটেড। এখন ওই সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইন পিএলসির অংশ। ১৯৮৩ সালে আমেরিকায় ব্যবহারের ছাড়পত্র পায় র‌্যান্টিডিন। ক্রমে ৩১টি দেশ এই ওষুধকে ছাড়পত্র দেয়।

দেখা গিয়েছে এই র‌্যান্টিডিনে রয়েছে এন-নাইট্রোসোডিমিথাইলামাইন (এনডিএমএ)। যদিও সেই পরিমাণ খুবই সামান্য। এই এনডিএমএর কারণে পাকস্থলি, খাদ্যনালী, মূত্রাশয়, নাসোফারিংসে ক্যানসার হতে পারে।

২০২০ সালে একটি বিবৃতি দিয়ে র‌্যান্টিডিন নিষিদ্ধ করে দেয় আমেরিকার খাদ্য এবং ওষুধ নিয়ামক সংস্থা।


জরুরি ওষুধের তালিকা থেকে র‌্যান্টিডিনকে বাদ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।আশঙ্কা এই লবণ মারাত্মক ক্ষতি করে শরীরের। ডেকে আনতে পারে ক্যানসার।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নতুন জরুরি ওষুধের তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছে ৩৮৪টি ওষুধ। বাদ গিয়েছে র‌্যান্টিডিন-সহ ২৬টি ওষুধ।এই ২৬টি ওষুধের উৎপাদনও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

Related News

Also Read