Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

২০টা প্রেসারের ওষুধ খেয়ে মৃত্যু যুবতীর

২০টি প্রেসারের ওষুধ খেয়ে মৃত্যু হল ২৬ বছর বয়েসি এক তরুণীর।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাউলখোলার দক্ষিণ শীতলা গ্রামে।  মৃতা তরুণীর নাম তনুশ্রী খাটুয়া । জানা গেছে তরুণী তনুশ্রী খাটুয়া একসঙ্গে ২০ টি প্রেসারের ওষুধ খেয়ে নেয়।  ওষুধ খাওয়ার পর গুরুতর অসুস্থ হলে তাকে পরিবারের লোকেরা কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করলে পরে তার মৃত্যু হয় ।

তরুণীর এই মৃত্যুকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়েছে।  তবে এই তরুণী মৃত্যুর পিছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে রামনগর থানার পুলিশ।  অপরদিকে এতগুলো প্রেসার এর ওষুধ কোথা থেকে পেলেন ওই তনুশ্রী খাটুয়া তা খতিয়ে দেখছে পুলিশ । তরুণীর মৃত্যুতে পুলিশ পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

Related News