Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

পাঁশকুড়া বনমালী কলেজে “ছাত্র জনতার এজলাসে” সামিল হলো ছাত্রছাত্রীরা।

আর জি কর হাসপাতালের মেডিক্যাল ছাত্রীর নৃশংস খুনের বিচার চাইতে আজ পাঁশকুড়া বনমালী কলেজে ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত “ছাত্র জনতার এজলাসে” সামিল হলো ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সহ কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। প্রতিবাদী গান-আবৃত্তি-বক্তব্য, মতামত স্বাক্ষরের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচীটি পালিত হয়।

স্বরচিত কবিতাও শোনা যায় ছাত্রছাত্রীদের কন্ঠে। প্রতিবাদী স্বাক্ষরে ভরে ওঠে সাদা স্কোয়াড বোর্ড। স্কোয়াড বোর্ডে দাবী উঠেছে – “আমার দিদির বিচার চাই” , “তিলোত্তমা বিপ্লবের এক নাম”, “অভয়া প্রতিবাদের অগ্নি স্ফুলিঙ্গ”, “তিলোত্তমার বিচার চাই” ।

Related News

Also Read