কাজলা জনকল্যাণ সমিতির পরিচালিত পটাশপুরশাখা অফিসের উদোগে পটাশপুরের হাড়োচরন বিদ্যাপীঠে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ ও অর্থকরী গাছের চারা বিতরণের কর্মসূচি নেওয়া হয়।
শিশুদের নিয়ে একটি গাছ ও একটি প্রাণ বিষয়ে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমিতি পরিচালিত অপরাজিত, হেনা, জবা গুচ্ছ সমিতির ২০০ জন সদস্যা, শিশুদের নিয়ে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় । মহানিম ,শিশু, পেয়ারা, লেবু, শিউলি মোট -১০০০ চারা বিতরণ করা হয়। শিশুদের অংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়। সকল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে গাছ ও পুরস্কার দেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমরেন্দ্রনাথ পাহাড়ি, উপপ্রধান সৈয়দ জাকির আলী, ইটাচনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রবীর সাউ, বনআধিকারিক (এগরা) দেবাশীষ মাহাতো ও কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে ছিলেন মঞ্জুশ্রী মাইতি।






