Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ২ জন,আশঙ্কাজনক ৫ জন

রবিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্রাম মোড়ের অদূরে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ২ জনের।দুর্ঘটনার কবলে পড়ে মৃতরা হলে বিজয় বেরা ও রিয়া জানা । আহত হয়েছেন প্রায় ১০ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে তমলুক মেডিক্যাল কলেজ ও কলকাতায় রেফার করা হয়েছে। এক জনকে পীতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।মেলায় কর্তব্যরত ট্র্যাফিকের এ এস আই বিজয় মণ্ডল দুর্ঘটনায় আহত হন।

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিশ্বকর্মা পুজোর মেলা চলছে।সেই মেলা উপলক্ষে রবিবার সন্ধে থেকে ভিড় উপচে পড়ে সেখানে। আর সেই মেলার সামনেই রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনা ঘটে। কলকাতাগামী একটি ট্রাভেলার গাড়ির পেছনে ধাক্কা মারে একটি দ্রুতগতির ট্রেলার। যার ফলে ট্রাভেলার গাড়িটি উল্টে যায়।

 

এর জেরে মেলায় আসা মানুষেরা দুর্ঘটনার কবলে পড়েন।পাঁশকুড়া থানা ও ট্র্যাফিক পুলিশ দুটি গাড়িকে আটক করেছে। ঘাতক ট্রেলারের চালক পলাতক। তাঁকে ধরার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।জানা গেছে মৃত বিজয় বেরা মেলা কমিটির সম্পাদক।হাওড়ার শ্যামপুরের বাসিন্দা রিয়া জানা মেলা দেখতে এসেছিলেন।

Related News

Also Read