প্রদীপ কুমার সিংহ :- সোনারপুর থানার পুলিশ গোপনসুত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে সোনার পুর থানার অন্তর্গত কালিকাপুরের তেমাথা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৄতিকে গ্রেফতার করল ৷
ধৄতের নাম রাজেশ মন্ডল ৷ তার বিরুদ্ধে ২৫/২৭ আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ৷ গোপন সুত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছ থেকে একটি ওয়ান সাটার ও এক রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল তা খতিয়ে দেখা হচ্ছে ৷
কি কারণে গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্ত ঘোরাঘুরি করছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সুত্রে খবর ৷ ধৄত এলাকায়্ কুখ্যাত দুষ্কৄতি হিসেবে পরিচিত ৷ তার নামে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গিয়েছে ৷
ধৄতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে ৷ বারুইপুরে আদালতের বিচারকের কাছে নিজেদের হেফাজতের নেওয়ার জন্য আবেদন জানায় সোনারপুর থানা পুলিশ।।






