Select Language

[gtranslate]
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ৬ই জুন, ২০২৬ )

শেষ দিনে রামনগর জুড়ে অখিল গিরি ব্যাপক প্রচার

 

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার তৃনমুল কংগ্রেস প্রার্থী অখিল গিরির সমর্থনে বিভিন্ন এলাকায় ভোটপ্রচার হল। বাংলার উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে চতুর্থ বারের মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে, রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরির সমর্থনে বাইক মিছিল হল।

উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কো-অর্ডিনেটর তথা কাঁথির পৌরপ্রধান সুপ্রকাশ গিরি, প্রার্থী অখিল গিরি, রামগর ১ও২ ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি উত্তম কুমার দাস, অনুপ কুমার মাইতি, দুই পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, অনুপ গিরি সহ অন্যান্য নেতৃত্ব।

আগামী ২৩ এপ্রিল জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান। কাদুয়া গ্রাম পঞ্চায়েত এর মাইতি হাটে, মৈতনা গ্রাম পঞ্চায়েত এ এবং দেপাল গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী সভা করলেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, সদস্যা রিজিয়া বিবি, শম্পা মহাপাত্র, সহ স্থানীয় নেতৃত্ব।

Related News

Also Read