Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

সুভাষপল্লী কুঞ্জবিহারী বিদ্যাভবন এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সুভাষপল্লী কুঞ্জবিহারী বিদ্যাভবনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালন কমিটির সভাপতি নগেন্দ্রনাথ পডিয়া, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক বিমান কুমার নায়ক, পরিচালন কমিটির সদস্য হরেন্দ্রনাথ পাল, অনন্ত কুমার মান্না, সোম সংকর প্রধান, শিউলি নায়ক, প্রধান শিক্ষক বিধানচন্দ্র রাউত, এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিলেন্দু বাগ ও অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ।

বিদ্যালয়ে খাদ্য উৎসব ও পালিত হয়। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী স্টলে পরিবেশন করে। খাদ্য উৎসব কে কেন্দ্র করে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে উৎসাহ চোখে পড়ে। এছাড়াও বিজ্ঞান প্রদর্শনী ম্যাজিক শো বিদ্যালয় এর শিক্ষক দ্বারা পরিবেশিত হয়। সবশেষে নাটক আলিবাবা চল্লিশ চোর দর্শকদের নজর কাড়ে।

Related News

Also Read