Select Language

[gtranslate]
৩রা মাঘ, ১৪৩২ শনিবার ( ১৭ই জানুয়ারি, ২০২৬ )

প্রতিবেশী রাজ্য ওড়িশায় ব্যবসা করতে গিয়ে নিখোঁজ এগরার যুবক

প্রতিবেশী রাজ্য ওড়িশায় ব্যবসা করতে গিয়ে নিখোঁজ এগরার যুবক। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের এরেন্দাবাড় গ্রামের বাসিন্দা জইরুদ্দিন সাহা নামের বছর ত্রিশের এক যুবক ওড়িষ্যায় বেশ কয়েক বছর চুলের ব্যবসা করতো। প্রায়শই, বাড়ি থেকে ট্রেনে করে যাতায়াত করতো ওই যুবক। কিন্তু আট দিন আগে ব্যবসার জন্য ওড়িশার পুরি যায় ঐ যুবক। শেষ চার দিন আগে বাড়ির লোককে ফোন করে জইরুদ্দীন বলে আমি পুরী থেকে ধেউলি এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছি। তারপর থেকে নিখোঁজ ঐ যুবক। বাড়ির লোক বিভিন্ন জায়গায় খোঁজার পর শেষ পর্যন্ত বেলদা রেল পুলিশের শরণাপন্ন হয় পরিবারের লোকেরা।

পরিবার সূত্রের খবর, নিখোঁজ যুবকের নাম জইরুদ্দিন সাহা, বয়স – ৩০, উচ্চতা – ৫ ফুট, গায়ের রং – ফর্সা।

ওড়িশার পুরী ও ভদ্রক এলাকায় প্রায় ১৪-১৫ বছর চুল ফেরি করে করে। যুবকের দুই সন্তান, স্ত্রী, বাবা মাকে নিয়ে সংসার। রবিবার সকাল ১০টায় পুরী থেকে বাড়ি ফিরতে রওনা হয়। তারপর চার দিন ধরে এখনও নিখোঁজ। তার কোন হদিস পাওয়া যায় নি বলে দাবি পরিবারের।

যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় দুশ্চিন্তায় রয়েছে বলে জানিয়েছেন যুবকের মা ও স্ত্রী-সহ পুরো এলাকাবাসী। এই ঘটনায় গোটা মহল্লায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Related News

Also Read