Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

এসআইআর আতঙ্কে মৃত্যু কাঁথিতে

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের বসন্তিয়ার মক্তব এলাকায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এক মহিলার। পরিবার ও তৃণমূলের দাবি এসআইআর- এর নোটিশের কারণে এমনটা হয়েছে। কারণ ওই মহিলার দুই ছেলে ও এক মেয়ের নামে এসআইআর-এর নোটিশ আসে । পরিবারের থেকে জানানো হয়েছে এরপর থেকে শামসুন বিবি রীতিমতো টেনশনে ছিলেন। এই টেনশন থেকেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই মহিলার।

 

জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তরুণ জানা বলেন- ক্ষমতায় আসার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে মানুষকে এসআইআর এর নামে হ্যারাসমেন্ট করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। মুখ্যমন্ত্রী কে এ বিষয়ে জানিয়েছি, তিনি এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

 

বিজেপির জেলা সভাপতি সোমনাথ রায় বলেন- কোথাও কেউ মারা গেলে তৃণমূল তার রাজনৈতিক ফায়দা খোঁজে, এসআইআর এ আতঙ্কে মৃত্যু হয়েছে বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা চলছে। ২০২৬-এ নির্বাচনে এর প্রতিফলন ঘটবে।

Related News

Also Read