Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

গভীর রাত্রে বিদ্যালয়ের তালা ভেঙ্গে চাল নিয়ে গেল দুষ্কৃতীরা।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরীর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে এটাসোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালী গ্রামের ঘটনা।স্কুলের দরজার তালা ভেঙে সাউদখালীর দুটি স্কুলে ৩৫০ কেজি চাল ও অনান্য জিনিসপত্র চুরির ঘটনা ঘটল বৃহস্পতিবার গভীর রাত্রে ।শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান সাউদখালী ভজহরি বোর্ড প্রাথমিক বিদ্যালয় ও স্কুল লাগোয়া আইসিডিএস কেন্দ্রের দরজার তালা ভঙে চাল ও অনান্য জিনিসপত্র চুরি করে পালিয়েছে দুস্কৃতিরা ।

স্কুলে চুরি হয়েছে বুঝতে পেরে দুই স্কুলের শিক্ষক শিক্ষাকাদের খবর দেন স্থানীয় বাসিন্দারা । প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রূপম মন্ডল অপরদিকে আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা সীমা জানা পড়ুয়া বলেন সকাল সাড়ে ৬টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ফোন করে চুরির কথা জানায় । এসে তারা দেখেন দরজা খোলা,তালা ভাঙ্গা। ঘরের ভেতর থেকে দুটো স্কুল মিলিয়ে ৩৫০ কেজি চাল,৫০ কেজি ডাল রান্নার জন্যে রাখা ৫ লিটার তেল চুরি গিয়েছে। এ বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন তারা।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Related News

Also Read