Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। আইওসি-র দুর্ঘটনাগ্রস্থ এক শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া ।।

ফের আইওসিতে এক শ্রমিকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে । মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে । মৃত শ্রমিকের নাম সুব্রত ঘোষ (৫৪) । হলদিয়া দূর্গাচকের বাসিন্দা এই শ্রমিক । বুধবার তার অন্তষ্টি সম্পন্ন হল ।



হলদিয়া রিফাইনারিতে কর্মরত অবস্থায় এক সপ্তাহ আগে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে কলকাতার বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলো। বিশেষ সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাগ্রস্থ এক শ্রমিকের মৃত্যু হয়। বাকি দুজন শ্রমিকের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। এই ঘটনায় শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার।



ওই নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শ্রমিকনেতা । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কারখানায় ।আইওসি কারখানায় নিরাপত্তা নিয়ে আঙুল তুলছেন শ্রমিকরা ।

প্রসঙ্গত , গত এক সপ্তাহ আগে গরম স্টিমের পাইপ লাইনের নিচে তিন শ্রমিক কাজ করছিল। হঠাৎ পাইপ লাইন বাস্ট হয়ে ৩ জন অগ্নিদগ্ধ হয়। তৎক্ষণাৎ তাদের কলকাতা নার্সিংহোমে বেসরকারি নার্সিং এ ভর্তি করা হয়। এক সপ্তাহ পরে এক শ্রমিক এর মৃত্যু হলো। আইওসিতে গত বছর ডিসেম্বর মাসে অগ্নিদগ্ধ হয়ে ৫ শ্রমিকের মৃত্যু হয়। ৪৪ জন অগ্নিদগ্ধ হয়েছিল।

Related News

Also Read