Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

চাঁদপুরে সৈকত পাড়ে অর্ধ নগ্ন অজ্ঞাতপরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার।

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর চাঁদপুরের সীবিচে যুবতীর অর্ধ নগ্ন মৃত দেহ উদ্ধারের জেরে চাঞ্চল্য ছড়ালো।প্রাথমিক অনুমান এই যুবতীকে ধর্ষন করে খুন করা হয়েছে।

সোমবার সকালে অন্যান্য দিনের মত সৈকত পাড়ে বোতল কুড়াতে গেছিলো কয়েকজন।তখনই এই অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ অর্ধ নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায়।এতেই ছড়ায় আতংক

স্থানীয় সেই বাসিন্দারা মান্দারমনি কোস্টাল থানাকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।এই ঘটনায় আতংকিত স্থানীয় মানুষরা জানিয়েছেন এই মৃতদেহটি এখানকার নয় কেউ তাকে বাইরে থেকে এনে ধর্ষণ করে খুন করেছে। যদি বা পুলিশের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এ ধরনের ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে ।তাঁরা বলেন সী মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা শুনশান থাকে।এই রাস্তার পাশে কোন স্ট্রিট লাইট না থাকার কারণে পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে।
তাই স্থানীয় মানুষের দাবি অবিলম্বে এই সীডাইক এলাকায় ও মেরিন ড্রাইভ এলাকায় অবিলম্বে স্ট্রীট লাইট এবং পুলিশের নজরদারি বাড়ানো হোক।

Related News

Also Read