Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

হরিসভা মন্দিরে জনসাধারণের জন্য পানীয় জলের মেশিন প্রতিস্থাপন

কাঁথি শহরে ঐতিহ্যবাহী হরিসভা মন্দিরে জনসাধারণের জন্য পানীয় জলের একটি মেশিন প্রতিস্থাপন করা হলো শনিবার। লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামীর উদ্যোগে, এস আর এম বি সৃজন প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় ও হরিসভা মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই পরিশুদ্ধ পানীয় জলের মেশিনটি বসানো হলো। এদিন ফিতা কেটে প্রসাদী ফুল ছড়িয়ে এই মেশিনের শুভ উদ্বোধন করলেন হরিসভা মন্দির কমিটির সভাপতি হৃষিকেশ সাহু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সম্পাদক চিন্তামণি মন্ডল, কার্যকরী সভাপতি সুকোমল মাইতি, কোষাধ্যক্ষ দিলীপ কুমার মাইতি, ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাবের প্রতিনিধি অরবিন্দ মালি, লায়ন্স ক্লাব ও কন্টাই আগামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আই পি পি রামপদ জানা, চেয়ারপারসন অধ্যাপক প্রীতম বেরা, যুথিকা মাইতি, অতসী দাস,সুতাপা সিনহা, স্বাগতা নন্দ, এস আর এম বি সৃজন প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে সুবীর সিং ও মলয় দাস প্রমূখ। অনুষ্ঠানের স্তোত্র পাঠ করেন গৌরী মাইতি। উপস্থিত ছিলেন ডঃ বরুণ কুমার জানা, সমর বরণ মান্না, উমাপপ্রসাদ নন্দী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন থেকে এই পরিশুদ্ধ পানীয় জল পথচারী, শহরবাসী ও মন্দিরে আগত ভক্তবৃন্দ গ্রহণ করতে পারবেন বলে জানিয়ে দিলেন লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামীর পক্ষ থেকে স্বরূপ মাইতি ও মন্দির কমিটির সভাপতি হৃষিকেশ সাহু । তিনি আরো বলেন লাক্ষাধীক টাকা ব্যয় মেশিনটি প্রতিস্থাপন করা হলো। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বরূপ মাইতি।

Related News

Also Read