পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা অঞ্চলে ফের উত্তেজনা ছড়ালো। আন্দোলনে নামলো বিজেপির কর্মী সমর্থকেরা । আন্দোলনকারীদের অভিযোগ বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের আসামি মনোরঞ্জন হাজরা, দুধকুমার হাজরা, সুশান্ত মাল, শশাঙ্ক মাঝি, আশুতোষ দাস ও পঙ্কজ ভঞ্জ দলবল নিয়ে এখনো প্রকাশ্য দিনের বেলা হাতে আগ্নেয়াস্ত্র, বোম ও বন্দুক নিয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে । অভিযোগ বারবার বলার পরেও পুলিশ কোনোভাবে এই আসামীদের এরেস্ট করছে না।
এই উদাসীনতার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবি তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা ।

Post Views: 70





