Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

বিস্ফোরণকান্ডে আগাম জামিন পেলেন মানব কুমার পড়ুয়া ও নবকুমার পন্ডা।

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর নাড়ুয়াবিলা বিস্ফোরণকান্ডে এনআই এর মামলা থেকে আগাম জামিন পেলেন জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পড়ুয়া ও তৃণমূল নেতা নবকুমার পন্ডা। অভিযোগ এন আই এ মামলা থেকে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়ে  ছিলেন মানব কুমার পড়ুয়া ও নব কুমার পন্ডা। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এই মামলা খারিচ করে দেয়। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলে আজ সোমবার  তার শুনানি হয় এবং দুজনকে আগাম জামিন দেন।এই ঘটনায় ১২জনকে এনআইএ  তদন্তে যুক্ত করেছে বলে অভিযোগ। তার মধ্যে দুই অভিযুক্ত কে গ্রেফতার করেছে এনআইএ। এই ঘটনায় তৃণমূল নেতা  মিহির ভৌমিক আদালতের বিচারকের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ২৫৭৫৩ জন কর্মরত শিক্ষকের ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল করেছেন। তাঁরই কাছে এই জামিনের আবেদন করলে তিনি খারিজ করে দেন। এই নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

Related News

Also Read