এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকায় নাম উঠলো প্রাক্তন বিচারপতি তথা বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টের স্ত্রীর নাম !আর এটা জানাজানি হতেই ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা।
![]()
গত ২০২৪ সালে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভোট সঙ্গী ছিলেন দীপক দেবশর্মা।এই দীপক দেবশর্মার স্ত্রী শ্রাবন্তী ব্যানার্জীর নাম উঠেছে অযোগ্য শিক্ষক তালিকায়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শ্রাবন্তী দেবীর একাধিক ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজের মাধ্যমে । জানা গেছে শ্রাবন্তী ব্যানার্জি পটাশপুর নেকুরসিনি বিবেকানন্দ বিদ্যাভবন কর্মরত ছিলেন।

শ্রাবন্তী দেবীর নাম অযোগ্য তালিকায় থাকলেও তাঁর স্বামী দীপক দেবশর্মার সাফাই আমার স্ত্রী নিজের যোগ্যতাই চাকরি পেয়েছেন। সমস্ত নিয়মকানুন মেনেই তিনি চাকরি পেয়েছেন। এটি বিচারাধীন বিষয়। একই সাথে তিনি বলেন আমি আগে তৃণমূল কংগ্রেস করতাম। ২০২৪ এর নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলাম ।তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নয়।

তৃনমূলের অবশ্য দাবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিজের ইলেকশন এজেন্টের স্ত্রী নাম রয়েছে ওই তালিকায়। সেই জায়গায় আমাদের স্বাভাবিক প্রশ্ন বিজেপির মুখ ও মুখোশ আলাদা হয়ে গিয়েছে। যারা মুখে বড় বড় কথা বলছেন তাদেরই লোকের নাম এই তালিকায় রয়েছে।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সহ সভাপতি দেবব্রত পট্টোনায়ক বলেন উনি আগে তৃণমূল করতেন ।তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। পরবর্তী সময় লোকসভা ভোটের আগে উনি বিজেপিতে যোগদান করেছিলেন। এখন ওনার দলের সাথে কোন সম্পর্ক নেই। দলের কোন পদেও উনি নেই।





