Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

BREAKING।। মন্দিরে যাওয়ার পথে নৌকা ডুবিতে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ অর্ধশতাধিক ।।

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকা ডুবে নারী-শিশুসহ অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহতের সংখা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী বলে জানা গেছে।



রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানান, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল, যে কারণে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রীই এখনও নিখোঁজ রয়েছেন।

Related News

Also Read