নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলো তিন যুবক। অভিযোগ গত ২১ মে রামনগর ২ ব্লকের বড়রাঙ্কুয়া গ্রামের এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে নির্জন এলাকায় গণধর্ষণ করার অভিযোগ উঠে। নাবালিকার পরিবারের লোকেরা রামনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তারপর থেকে আত্মগোপন করে থাকে অপরাধীরা বলে অভিযোগ।
মঙ্গলবার রামনগর থানার পুলিশ অভিযান চালিয়ে বড়রাংকুয়া গ্রামের গৌতম পাত্র, সঞ্জয় পাত্র ও সঞ্জিত বর কে গ্রেফতার করে। ধৃতদের কাঁথি মহকুমা আদালতে বুধবার তোলা হয়। বিচারক তাদের জামির নাম মঞ্জুর করে জেলা হাজতের নির্দেশ দেন বলে জানা গেছে।

Post Views: 75





