Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

অভয়ার ও তামান্নার বিচার চেয়ে কাঁথিতে বিক্ষোভ মিছিল অবস্থান

আর জি কর হাসপাতালে পড়ুয়া ছাত্রী নির্মম মৃত্যু এবং ধর্ষণের এক বছর পেরিয়ে যাওয়ার পরেও ডাক্তার ছাত্রীর খুনীদের এখনো চিহ্নিত করা গেল না। ধরা পড়লো না আর জি কর হসপিটাল ভাঙচুরের দুষ্কৃতীদের। বিচারের দাবি নিয়ে তামান্নার মা রাস্তায় নেমেছে।

প্রতিদিন তৃণমূলের কর্মী নেতাদের খুন করছে। রাজ্যজুড়ে নারী ধর্ষণ হচ্ছে। বাংলাভাষীদের নানাভাবে হেনস্থা করছে কেন্দ্র।প্রশাসনের নৈরাজ্যের ফলে সমাজের অবক্ষয় হচ্ছে। এসবের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার সাথে বামফ্রন্টের কাঁথি ও দেশপ্রাণের ব্লকের উদ্যোগে মিছিল এবং পথসভা হয় ।

কাঁথি শহরের একটি বিশাল প্রতিবাদ মিছিল কাঁথি শহর পরিক্রমা করে কাঁথি মহাকুমা পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ সভায় অভয়া এবং তামান্নার বিচার চেয়ে বক্তব্য রাখেন বামফ্রন্টের পক্ষ থেকে। কেন্দ্র এবং রাজ্য সরকার সহ সিবিআই এবং সিআইডির সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা কানাই মুখার্জী, দীপক প্রধান ,প্রণব করন ,হিমাদ্রি মাইতি ,প্রণব পন্ডা ,মহিলা নেত্রী ভবানীপন্ডা ,ডি ওয়াই এফ আই নেতা অর্ণব মাইতি ,শ্রমিক নেতা জয়দেব পন্ডা,সিপিআই নেতৃত্ব রাজকুমার চক্রবর্তী, অবসরপ্রাপ্ত কর্মী সন্তোষ মহাপাত্র, ভবানী বেরা,।

অপর একটি মিছিল,সভা হয় দেশপ্রাণ এরিয়া কমিটির উদ্যোগ আলাদারপুটে মিছিল এবং পথসভা হয় ।সভায় বক্তব্য রাখেন পার্টির নেতা তাপস মিশ্র, সুতনু মাইতি ,সনজিৎ দাস ,কৌশিক রায়।

Related News

Also Read