Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

নাবালিকা কন্যার উপরে পাশবিক অত্যাচার:পিতাকে ২০ বছরের সশ্রম কারাদন্ড

২০ বছরের সশ্রম কারাদণ্ডের দণ্ডিত হল পিতা !নিজের দশ বছরের নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে এই সাজা দিলো হলদিয়া পকসো আদালত।বৃহস্পতিবার হলদিয়া পকসো আদালতের বিশেষ বিচারক সত্যজিৎ মাইতি এই রায় ঘোষণা করেছেন। গত ১১ ফেব্রুয়ারি আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল।

 

ঘটনার বিবরন সুতাহাটা থানা এলাকার এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে নিজের নাবালিকা কন্যাকে নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলেন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার স্বামী তাদের দশ বছরের মেয়ের ওপর পাশবিক অত্যাচার চালায়। হলদিয়া মহিলা থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তদন্তে নামে।

 

মামলার সরকারি আইনজীবী অরবিন্দ মাইতি জানান,এই মামলায় মোট ৯ জন সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়ছে।

 

বৃহস্পতিবার সাজা ঘোষণা বিচারক বলেন পকসো আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী ২০ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা। অনাদায়ে আরও ১ বছরের জেল।এর সাথে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এ.বি. ধারা অনুযায়ী ২০ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা। অনাদায়ে আরও ১ বছরের জেল। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২)(এফ) ধারা অনুযায়ী১০ বছরের কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা। অনাদায়ে আরও ৬ মাসের জেল।সবকটা সাজাই একসাথে চলবে

Related News