Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

এই প্রথম ব্যারাকপুর নিয়ে ওয়েব সিরিজ করছেন অভিনেতা সোহেল দত্ত।

পুজোর পর ইয়োলো বার্ড এন্টারটেইনমেন্ট এর ব্যানারে তৈরি হচ্ছে এই প্রথমবার ব্যারাকপুরকে কেন্দ্র করে ওয়েব সিরিজ। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে অভিনেতা সোহেল দত্ত।
তিনি ব্যারাকপুর এর ভূমি পুত্র।

এই ছবিতে রয়েছে আরো বড় চমক। সেটা হলো ব্যারাকপুর
নিয়ে যিনি শেষ কথা বলেন, যাকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য,
ভালো মন্দ মিলিয়ে নানা মানুষ নানা কথা বলেন সেই
সাংসদ অর্জুন সিং। কারণ তিনিও বহু বছরের বাসিন্দা এই ব্যারাকপুরের।

কলকাতার ললিত গ্রেটইস্টার্ন হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই নতুন ওয়েব সিরিজ ব্যারাকপুর নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অর্জুন সিং ও
সোহেল দত্ত।

প্রথমে সোহেল জানান আমি ব্যারাকপুর অঞ্চলে বহু দিন আছি। এই জায়গার একটা বিরাট ইতিহাস আছে। অনেক মানুষ বলেন ব্যারাকপুর খুব খারাপ জায়গা, কেউ আবার এর জন্য
অর্জুন সিং কে দায়ী করেন।আমি সেটা বিশ্বাস করি না, এই ছবির একটা পার্ট হবে অর্জুন সিং। যদিও সেটা এই মুহূর্তে গোপন থাকুক। আমি, অর্জুন সিং ছাড়া আরো একজন বিখ্যাত


রাজনৈতিক ব্যাক্তি এই ছবিতে থাকবেন। মোটকথা ব্যারাকপুর অঞ্চল এর নানা দিক নিয়ে এই ওয়েব সিরিজ টি তৈরি হবে আট থেকে দশ টা এপিসোডে। পুজোর পর শুটিং হবে। তখন আরো বিস্তারিত ভাবে জানাবো কারা অভিনয় করছেন। কে কি করছেন। এই সাংবাদিক সন্মেলনে অর্জুন সিং বলেন আমি সোহেল কে বহুদিন ধরে চিনি জানি। ওর বাবা আমার বন্ধু। খুব ভালো লাগছে সোহেল ব্যারাকপুর নিয়ে ওয়েব সিরিজ করছে। আমি ওকে এই ব্যাপারে পূর্ন সহযোগিতা করবো। পুরো ছবিটা শুটিং হবে ব্যারাকপুর এর বিভিন্ন জায়গায়।

ব্যারাকপুর আসলে কি জায়গা, কি অবস্থা, কি হয় এখানে, কারা এখানে থাকেন, সব মিলিয়ে এই ব্যারাকপুরের চরিত্র টা দেখানো হবে। সত্যি টা প্রকাশ পাবে। আসল সত্যটা উদঘাটন
হোক এটাই আমি মনে প্রাণে চাই। আমি রাজনৈতিক ব্যাক্তি হলেও যা বলি স্পষ্ট বলি। সোজা কথা সহজ ভাবে বলি। আমি এখানে প্রাকটিকাল আটিস্ট। এর আগে এই কাজ কেউ করেননি।
আমি এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। সোহেল দত্ত খুব ভালো অভিনেতা। ও আগে ক্লাস রুম, এছাড়া ক্যানিং এর মিনু, শ্রীময়ী তে অভিনয় করেছে। আমি আশাবাদী ও ব্যারাকপুর কে এই ছবির মাধ্যমে অন্য মাত্রা দেবে।

Related News

Also Read