লোকসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল ও বিজেপি ছেড়ে কয়েকটি পরিবার সি পি আই এম এ যোগদান করলো। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু সংখ্যালঘু পরিবার নিজেদের ভুল বুঝতে পেরে সিপিআইএম এ যোগদান করল। সিপিএম এর বালিসাই এরিয়া কমিটির সম্পাদক প্রদীপ দাস জানিয়েছেন যারা যোগদান করলেন তাদের মধ্যেই অনেকে সিপিআইএম ছেড়ে তৃণমূল ও বিজেপিতে যোগদান করেছিল। তাদের ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে তারা স্বীকার করেছে। তারপরে তারা পুনরায় বালিসাই এরিয়া পার্টি অফিসে এসে যোগদান করেছেন। তাদের কাস্তে হাতুড়ি চিহ্ন লাল পতাকা হাতে ধরিয়ে দলে স্বাগত জানান এরিয়া কমিটির সম্পাদক প্রদীপ দাস।
এই অনুষ্ঠানে এরিয়া কমিটির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। তিনি বলেন বিজেপি থেকে আমজাদ সাহ, বাবলু সাহা, শেখ রাজান, জুলফিকার সাহা ও তৃণমূল থেকে শাহজাহান সাহা, হায়দার সাহা প্রমুখ। যারা দল ছেড়ে চলে গিয়েছিল তারা ফিরে এসেছে। এবং ৬ জন তৃণমূল ও ৬ জন বিজেপি থেকে এসে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল সি পি আই এম এ যোগদান করল। এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন রামনগর ১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ও রামনগরে ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার।তিনি বলেন তৃণমূল ছেড়ে কেউ যায়নি। সিপিএম তাদের লোকজনকে নিয়ে যোগদান করিয়ে বাজার গরম করার চেষ্টা করছ। এতে কোন লাভ হবে না। তৃণমূলের কোনো ক্ষতি হবে না। মানুষকে ভুল বুঝিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রামনগর বিধানসভা এলাকা জুড়ে। যোগদানকারীরা জানিয়েছেন তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যা বলেছিল ঘটনাটা তা নয়। সেই কারণে তারা ছেড়ে চলে এসেছে।






