Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

পাঁশকুড়ার প্রবীণ বিজেপিকে প্রতারনায় অভিযুক্ত দলের রাজ্য সম্পাদক

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় বিজেপির প্রবীণ নেতা নারায়ণকিঙ্কর মিশ্র। একাধিকবার বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছেন। তবে জিততে পারেনি।সেই নেতাকে ঠকিয়ে ৯১ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল।আর প্রতারনা কান্ডে নাম জড়ালো গেরুয়া শিবিরের রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সিন্টু সেনাপতির বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ করেছেন পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির এই প্রবীণ নেতা। নারায়ণকিঙ্কর মিশ্র নামে ওই প্রবীণ নেতার অভিযোগ, তাঁর সর্বস্ব লুটে পথে বসিয়েছেন দলের রাজ্য সম্পাদক। এমনকি, পাওনা টাকা চাইতে গেলে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করা হয় বলেও তাঁর অভিযোগ।  তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিন্টু সেনাপতি।

নারায়ণকিঙ্কর মিশ্রর অভিযোগ, তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি ও উচ্চ পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা নিয়েছেন সিন্টু সেনাপতি। একটা সময় নারায়ণবাবুকে সল্টলেকে আটকে রেখে তাঁর জমিজমা বিক্রি করিয়ে সিন্টু আর তাঁর দলবল জোর জবরদস্তি করে টাকা হাতিয়েছেন বলেন অভিযোগ।

 

নারায়ণকিঙ্কর বাবু বলেন,গত ১৯৮৮ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত আমি। ২০১১ সালে সিন্টু সেনাপতির সঙ্গে আমার পরিচয় হয়। ও আমাকে নিঃস্ব করে দিয়েছে। বিজেপি নেতাদের কাছে অভিযোগ জানিয়েছি। তাঁরা কোনও পদক্ষেপ করেননি। তাই, বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি।

 

বিজেপি নেতা সিন্টু সেনাপতি সব অভিযোগ অস্বীকার করে বলেন উনি আগে আমাদের দল করতেন। কিন্তু, অনেকদিন দল করেন না।আমাকে বদনাম করতে মিথ্যা প্রচার করছেন ।

Related News

Also Read