Select Language

[gtranslate]
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ৪ঠা জুন, ২০২৬ )

তরুন জানার সমর্থনে কাঁথিতে প্রচার

 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ৭৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ কুমার জানার সমর্থনে কাঁথি শহর কোর -কমিটির গুরুত্বপূর্ন সদস্য সুরজিত নায়ক এর আহ্বানে কর্মীসভা হলো।

উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সভাপতি দুলাল রায়, নির্বাচন কমিটির চেয়ারম্যান রঞ্জিত দত্ত, মহিলা সভানেত্রী রীতা জানা, ওয়ার্ড কমিটির সদস্য অরুন ঘোষ, শহর যুব সহসভাপতি সুমন দত্ত, বুথ সভাপতি পল্লব দত্ত, যুব বুথ সভাপতি কৌশিক শীট, দৈবায়ন দাস, সঞ্জয় বর, ওয়ার্ড যুব সভাপতি সমীর বর, মদন মিত্র, দিলীপ বর্মন, সুচিব্রত সিং, কৃষ্ণ প্রসাদ বর, দিব্যেন্দু বর্মন ও অসংখ্য মহিলা কর্মীগন।

সকলের উপস্থিতিতে নির্বাচনী প্রচার হল। সকলের কাছে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার আবেদন জানানো হয়।

Related News

Also Read