Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। চাকরির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে চড়াও প্রতারিতরা ।।

রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর ঘনিষ্ট এক তৃনমূল নেতার বাড়িতে শনিবার সকালে চড়াও হল চাকরি প্রতারিতরা। চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ।

অভিযোগ প্রায় ৬-৭ বছর ধরে প্রাথমিক ও গ্রুপ ডি পদে নিয়োগ করে দেওয়ার নাম করে এলাকার বেকার যুবক যুবতীদের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিদ্যুৎ কর্মাধক্ষ্য শিব শঙ্কর নায়েক।

কোটবার গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এই তৃনমূল নেতা সালের আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এলাকার প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধানের সহযোগী ছিলেন।উল্লেখ্য গত ২০১৬ সালে স্থানীয় মানুষদের জনরোষে পড়ে গন প্রহারে মৃত্যু হয়েছিলো নান্টু প্রধানের

স্থানীয়দের দাবি চাকুরী প্রতারিতরা গত পাঁচ-ছয় বছর ধরে তাদের টাকা ফেরতের জন্য এই তৃণমূল নেতার বাড়ি-বাড়ি ঘুরেছে। কিন্তু কোন ভাবে টাকা ফেরৎ হয়নি বা চাকরি জোটেনি। এরপরই ধৈয্যচুত্যি ঘটে চাকরি-প্রার্থীদের। এদিন সকাল থেকে তৃণমূল নেতা শিব শঙ্কর নায়েকের বাড়িতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী।

শিবশঙ্কর বাবুর স্ত্রী মলিনা নায়েক, তাঁর ছেলে ও মেয়েকে বাড়ির বাইরে টেনে এনে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, শিব শঙ্করের ছেলেকে গাছে বেঁধে রেখেও পেটানো হয় বলে জানা গিয়েছে। তবে ঘটনার সময় ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না। বর্তমানে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি। ভগবানপুর থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

Related News

Also Read