কেকা মিত্র:-প্রতিবছরের মতন এবার ও শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হলো বাংলা শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মী, সাংবাদিক সমন্বয় সমিতি র উদ্যোগে লেজেন্ড অফ ইন্ডিয়া
২০২২ প্রদান উৎসব।
সহযোগিতায় ছিলেন অম্বেতকর কালচারাল কলেজ ও নন্দিনী বসু মেমোরিয়াল আটিস্ট, সোশ্যাল সেবা, এডুকেশন কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও জলঙ্গি পত্রিকা।
এই বছর লেজেন্ড অফ ইন্ডিয়া ২০২২ সন্মান পেলেন সাংবাদিক, কবি, লেখক ও সম্পাদক
ইন্দ্রজিৎ আইচ।তিনি ১৯৯৬ সাল থেকে সাংবাদিকতা করছেন।লিখেছেন নানা ধরণের কবিতার বই। সম্পাদনা করেছেন নানা গ্রন্থ। তার হাতে এই সন্মান তুলে দেন সমীরেস্বর ব্রহ্মচারি, আইনজীবী প্রদীপ বড়াল, সংস্থা র প্রধান মিলন বসু , তৃপ্তি ভট্টাচার্য, চিন্ময়ী বিশ্বাস ও দিলীপ বিশ্বাস ও দীপ্তভানু দত্ত।
এই বছর লেজেন্ড অফ ইন্ডিয়া সংগীত সন্মান পেলেন সঙ্গীত শিল্পী কেকা আইচ। তিনি রবীন্দ্রসংগীতে তালিম নিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী শ্রাবনী সেনের কাছে, পাশাপাশি আধুনিক গান শিখেছেন রূপরেখা চট্টোপাধ্যায় এর কাছে।

রাজ্য সংগীত মেলা, নানা অফিস ক্লাব সহ বহু অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করে থাকেন। অনুষ্ঠানে এই সন্মান পেলেন আরো অনেক শিল্পী ও সাহিত্যিক এবং সমাজকর্মী
ছিলো গান, কবিতা পাঠ, আলোচনা সহ বর্ণাঢ্য অনুষ্ঠান।
সমগ্র অনুষ্ঠান ভাবনা, পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন প্রদীপ বড়াল, মিলন বসু। স্বাধীনতা র ৭৫ বছরে বীর বিপ্লবী দের শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হলো এ বছরের লেজেন্ড অফ ইন্ডিয়া ২০২২ প্রদান উৎসব।






